হোম > সারা দেশ > রংপুর

হাবিপ্রবিতে স্নাতকে ভর্তির আবেদন ১৩ মার্চ পর্যন্ত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন ও ফি পরিশোধের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৩ মার্চ পর্যন্ত এ আবেদন করা যাবে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. মোবারক হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিপ্রবি ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ও ফি পরিশোধের সময়সীমা আগামী ১৩ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিবর্তন করা হয়েছে পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার তারিখও।

নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৫ মে ‘এ’ ইউনিট, ৬ মে ‘বি’ ইউনিট এবং ৭ মে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের (www.hstu.ac.bd) ওয়েব সাইটে।

রংপুরে তিস্তা সেতুর বাঁধে ভাঙন

ভারতের ঢল অব্যাহত, উৎকণ্ঠায় তিস্তাপাড়ের মানুষ

গ্রাম আদালতের ওপর আস্থা বাড়ছে প্রান্তিক মানুষের

ঐতিহ্যের সাক্ষী কাকিনা জমিদার বাড়ি

গজলডোবা ব্যারাজ খুলে দিল ভারত, হু হু করে বাড়ছে তিস্তার পানি

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক