হোম > সারা দেশ > রংপুর

পুলিশের নির্যাতনে ট্রাকচালক নিহতের অভিযোগ

প্রতিবাদে সড়ক অবরোধ

রংপুর অফিস

ছবি: আমার দেশ

রংপুরে গ্রেপ্তারের পর পুলিশের নির্যাতনে চার মাদক মামলার আসামি ট্রাকচালক মামুন মিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টা থেকে নগরীর মেডিকেল মোড়ে সড়ক অবরোধ করে তারা। নিহত মুকুল মিয়ার মেয়ে মুন অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে মহানগর কোতোয়ালি থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পাঁচজন সাদা পোশাকের কনস্টেবল নগরীর চিকলি ভাটার বাড়ি থেকে আমার বাবাকে গ্রেপ্তার করে। রাত ১১টা ৪০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোবাইল ফোনে জানানো হয়, আমার বাবা মুকুল মিয়া মারা গেছে।’

স্বজনদের অভিযোগ, সুস্থ এবং পরিষ্কার শরীরে তাকে গ্রেপ্তার করা হলেও হাসপাতালে তার শরীরে বালু চাপা দেওয়া অবস্থায় পেয়েছেন তারা। তাদের অভিযোগ, পুলিশ নির্যাতন করে মেরে ফেলেছে।

এ ঘটনার প্রতিবাদে নগরীর মেডিকেল মোড়ে রাত পৌনে ২টা পর্যন্ত লাশ নিয়ে অবরোধ করে স্বজন ও এলাকাবাসী। তারা অভিযুক্ত এসআই মনিরুল ইসলামসহ অন্যদের বিচার দাবি করেছে।

পুলিশ জানিয়েছে, নিহত মুকুল মিয়ার নামে চারটি মাদক মামলা রয়েছে। পেশায় তিনি ট্রাকচালক। গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগ

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের