হোম > সারা দেশ > রংপুর

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে পরিবর্তনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে

উপদেষ্টা রিজওয়ানা

রংপুর অফিস

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোট প্রচার সংক্রান্ত মতবিনিময় সভার আগে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়না হাসান। ছবি: আমার দেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই যে পরিবর্তনের লক্ষ্যে হয়েছিল এবং জুলাই-পরবর্তী সময়ে মানুষের মধ্যে যে পরিবর্তনের যে আশা জেগেছিল, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে সেটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

রোববার সন্ধ্যায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোট প্রচার সংক্রান্ত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট—দুটোর জন্য নির্বাচন কমিশন ও সরকার সম্পূর্ণ প্রস্তুত। আপনরা দেখতে পাচ্ছেন নির্বাচনের সবচেয়ে বড় স্টেকহোল্ডার রাজনৈতিক দল ও ভোটার—অনেক বছর পরে তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আর রাজনীতিবিদরা প্রস্তুত, কারণ তারাও আসলে অনেক বছর তো সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেনি। রাজনৈতিক দল, জনগণ, সরকার, প্রশাসন, আইশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন—সবাই যেহেতু প্রস্তুত, তখন আমরাও নির্বাচনের জন্য প্রস্তুত।

উপদেষ্টা বলেন, আমাদের তিনটা বড় এজেন্ডা, বড় মেনডেট নিয়ে প্রথম থেকেই কাজ করছি। একটা হচ্ছে সংস্কার। দ্বিতীয় হচ্ছে বিচার। তৃতীয় হচ্ছে নির্বাচন। আমরা সংস্কার করছি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, বিভাগীয় তথ্য পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল প্রমুখ।

সাংবাদিকের ওপর হামলায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন

বুড়াগাজীর মেলায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার, পলাতক ৩

বৃষ্টিতে বিপর্যস্ত রংপুর, হাঁটু পানিতে তলিয়ে সড়ক ও বসতবাড়ি

পরিকল্পিতভাবে চাষাবাদ করলে কৃষিতে বিপ্লব ঘটবে: সমাজ কল্যাণমন্ত্রী

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

‘অবৈধ বালুর গর্তই আমার ছেলের প্রাণ কেড়ে নিল’

মিথ্যা অপপ্রচার দেশকে অস্থিতিশীল করছে: হুইপ আখতারুজ্জামান

দিনাজপুরে মে দিবসে উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

পাটগ্রামে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান, আটক ২৬