হোম > সারা দেশ > রংপুর

যৌথ অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ।

যৌথ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই গাংবের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিতাই গাংবের এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জিয়ারুল হক ও জিয়ারুলের ছেলে নবিজুল ইসলাম।

কিশোরগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানায়, রোববার গভীর রাতে টহলরত অবস্থায় নিতাই গাংবের এলাকার একটি সুপারি বাগানের মধ্যে কয়েকজন সন্দেহভাজন লোককে দেখা যায়। এসময় জিজ্ঞাসাবাদ শেষে ওই মাদক কারবারি পিতা-পুত্রের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৪ হাজার টাকা ও ২টি বাটন মোবাইল জব্দ করা হয়। আটক করা হয় পিতা জিয়ারুল ও পুত্র নবিজুলকে। পরবর্তীতে আটককৃত মাদক কারবারি পিতা-পুত্র ও জব্দকৃত সামগ্রী পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছে। এ মাদক কারবারিদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে।

যৌথ অভিযানটি কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামালের নেতৃত্বে সেনা সদস্য এবং পুলিশ সদস্যদের নিয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, যৌথ অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান