হোম > সারা দেশ > রংপুর

আচরণবিধি না মানায় জাপা প্রার্থীর কর্মীকে অর্থদণ্ড

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

প্রতীক টাঙিয়ে প্রচারণা ও প্রতীকের সাইজের চেয়ে বড় মাপের প্রতীক টাঙানোর অপরাধে নীলফামারী-৪ আসনের জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের এক কর্মীকে জরিমানা করা হয়েছে। এছাড়া লাঙল প্রতীকটি মঙ্গলবারের মধ্যে সরানো আদেশও হয়েছে। সোমবার বিকালে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাজার এলাকায় এ জরিমানা করা হয়।

অর্থদন্ডপ্রাপ্ত জাপা প্রার্থীর কর্মী হল মোজাহার হোসেন। সে মাগুড়া ইউনিয়নের আকালী বেচা পাড়ার আব্দুস সাত্তারের ছেলে। সোমবার বিকালে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান আমার দেশকে জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২৫ লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ এবং প্রচার প্রচারণা তারিখের আগে লাঙ্গল প্রতীক দৃশ্যমান স্থানে টাঙিয়ে প্রচারণা চালানো। সেই সাথে প্রতীকের মাপের চেয়ে অধিক বড় মাপ হওয়ার অপরাধে জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের কর্মি মোজাহার হোসেনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতীকটি মঙ্গলবারের মধ্যে সরানোর আদেশ দেয়া হয়েছে।

তিনি আরো জানান, এ সময় জাপা প্রার্থী সিদ্দিকুল আলমকে প্রতীক টাঙানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি