হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় উজানের ঢলে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

উজানের ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের পীরগাছা উপজেলায় বিভিন্ন চরে তলিয়ে গেছে বাদামসহ বিভিন্ন ফসলের ক্ষেত। এতে ক্ষতির মুখে পড়েছেন সাধারণ কৃষক ও চাষিরা। ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে কোথাও কোথাও তোলা হচ্ছে অপরিপক্ব বাদাম।

খোঁজ নিয়ে জানা গেছে, বাড়ছে তিস্তার পানি। এতে জেলার পীরগাছা উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের তিস্তা নদীর পাড়ের চর ও নিচু এলাকায় বাদামসহ বিভিন্ন ক্ষেত পানিতে ডুবে গেছে। পীরগাছা উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর তিস্তা নদীর পাড়ে জেগে ওঠা চরাঞ্চলে ১৫০ হেক্টর চিনাবাদাম, পাঁচ হেক্টর পাট, চার হেক্টর মরিচ ও পাঁচ হেক্টর জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করেছেন চরাঞ্চলের চাষিরা।

কয়েক দিনের ভারী ও মাঝারি বৃষ্টি এবং উজানের নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে গিয়ে নিচু চরগুলোতে প্রবেশ করে। এতে পীরগাছা উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে নিচু চরাঞ্চলের ক্ষেত তলিয়ে যায়। সবচেয়ে বেশি নিমজ্জিত হয়েছে বাদাম ক্ষেত।

কেউ কেউ পানিতে নেমে অপরিপক্ব বাদাম, কাউন ও মরিচসহ অন্য ফসল তোলার চেষ্টা করছেন। কিন্তু তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে।

পারুল ইউনিয়নের কৃষক ওমর ফারুক বলেন, ‘আমাদের আলাইকুড়ি নদীর দুই ধারে মোসকার পাতার, ভাতার মারির পাতার, বুকশিলার পাতার, ডুবেস্রির পাতার, ১৫০/২০০ একর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে।’

উপজেলার তিস্তাপাড়ের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘উজানের পানি ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে অববাহিকার নতুন চরে চাষাবাদ করা বাদাম, ভূট্টা, মরিচ ও তিলের ক্ষেতে পানি উঠেছে। কিছু ক্ষেত তলিয়ে গেছে। আমরা খুব ভয়ে আছি কারণ পানি বৃদ্ধি পাচ্ছে। দ্রুত পানি না নামলে এসব ফসল নষ্ট হয়ে যাবে।’

তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন, ‘তার ইউনিয়নে প্রায় ৫০ একর জমির কৃষি ফসল পানিতে নিমজ্জিত।’

পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ‘তিস্তা নদীর পানি বেড়ে উপজেলার দুই ইউনিয়নের নিচু চরগুলোর বাদাম ডুবে গেছে, তবে পানি নেমে যাওয়ায় সামান্য নিমজ্জিত আছে। একটু অপেক্ষা করতে হবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে।’

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক