হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রংপুর অফিস

বিজিবি ৪২ দিনাজপুর ব্যাটালিয়ন-এর বিশেষ অভিযানে ২৫ ডিসেম্বর গভীর রাতে পীরগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাগ্রস্ত ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা করেছে। উদ্ধারকৃত ট্যাবলেট এবং পলাতকদের বিষয়ে আজ শুক্রবার আইনগত প্রক্রিয়া গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির দানাজপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪০/৩-এস এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম এলাকায় তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৫৯ হাজার,৪০০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা