হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নীলফামারী

গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১২জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর থেকে শনিবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকালে সাতজন ও শুক্রবার রাতে পাঁচজনসহ ১২জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের যুবলীগের সভাপতি হাবিবুর রহমান (৩২), ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বশির উদ্দিন (৭০), একই উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের যুবলীগের সভাপতি নুর আলম মাস্টার (৫০), বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৩০), ঝুনাগাছ চাপানি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান (২৭) ও বকুল আহমেদ সোহাগ (৩২), জলঢাকা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শ্রী রবি রায় (২৩), জলঢাকা উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন ওরফে ডিডি আনোয়ার (৪০), একই উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদার রহমান (৫০), কাঁঠালি ইউনিয়ন যুবলীগের সদস্য আশরাফ আলী (৩৮), ডাউয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মাহিদুর রহমান (৩৬) এবং ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি (৩২)।

নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু