হোম > সারা দেশ > রংপুর

রংপুরে জিএম কাদেরের বিরুদ্ধে এনসিপি নেতার মামলা

রংপুর অফিস

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় এ মামলা করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রংপুর মহানগরের সংগঠক আলমগীর নয়ন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের উদ্যোগে গত ২৯ মে জাতীয় পার্টির নিষিদ্ধ ও জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে গিয়ে অবস্থান করেন। পরে সেখান থেকে সেনপাড়া জিএম কাদেরের বাসার উদ্দেশ্যে রওনা দিলে জিএম কাদেরের বাসার আগের যে মোড়টি ছিল সেখানে পৌঁছানোর আগেই জাতীয় পার্টির নেতাকর্মীরা ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। ওই হামলায় চারজন আহত হন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, আলমগীর নয়ন নামে একজন এসে জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনের অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চিরিরবন্দরে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ

দিনাজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী এক ডজন

পাটগ্রামের চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থী নিহত

চাঁদাবাজির প্রতিবাদে ট্রাকচালকদের মহাসড়ক অবরোধ

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপাসরণ চাইল বিএনপি

আইভরি কোস্টে মানবপাচারের ফাঁদ, প্রাণ গেল সানোয়ারের

শেরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

জলঢাকায় নদীতে অসাধু জেলেদের ‘আইপিএস’, বিলুপ্তির পথে দেশি মাছ