হোম > সারা দেশ > রংপুর

সাইবার নিরাপত্তা আইনে ৬ জন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ।

নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়ি ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার সাইবার নিরাপত্তা আইনে মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে আবু আলম (২০), একই গ্রামের আবেদ আলীর ছেলে লাল মিয়া (২১), কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫), গফফার মিয়া (৩২), আইনুল হকের ছেলে মঞ্জুরুল (২২), আবুল সামাদের ছেলে সেলিম (২২)।

বিষয়টি রোববার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুছ।

এস আই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ অনলাইন জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের মোবাইল যাচাই বাছাই করে অনলাইনে ক্যাসিনো খেলার আলামত পাওয়া যায়।

অন্যদিকে একই রাতে অভিযান চালিয়ে নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রাম হতে ২ জনকে আটক করা হয়। তাদের মোবাইল যাচাই বাছাই করে ১ জনের মোবাইলে ভিসা প্রতারণা ও ১ জনের মোবাইলে অনলাইন জুয়া খেলার আলামত পাওয়া যায়। পরবর্তীতে তাদের রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, গ্রেপ্তারকৃতদের সাইবার নিরাপত্তা আইনে রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কাহারোলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রংপুরে ৭৫ সাংবাদিক পেল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক

রংপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ

আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত

হাজী মোহাম্মদ দানেশের ১২৬তম জন্মবার্ষিকী পালিত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শ‌নিবার

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের মাদকবিরোধী কর্মসূচি পালন

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি আব্দুল মুনতাকিম