হোম > সারা দেশ > রংপুর

সাঘাটায় শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

সাঘাটার বোনারপাড়া সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

২৪শে নভেম্বর (সোমবার) বোনারপাড়া সরকারি কলেজের হলরুমে উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, বোনারপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এএসএম শরিফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি ফেরদৌস সরকার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক এনামুল হক, শিবিরের রংপুর মেডিকেল কলেজ শাখার সেক্রেটারিয়েট সদস্য কাজী হিমেল, শাহাদাত হোসাইন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান প্রমূখ।

উক্ত ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে বোনারপাড়া সরকারি কলেজের অসংখ্য ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মক্ষেত্র বেছে নেওয়া, ব্যক্তি উন্নয়ন এবং সময়ের সদ্ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তাদের ক্যারিয়ার সম্পর্কিত জিজ্ঞাসার সমাধান পান। পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও ইতিবাচক মনোভাব সৃষ্টি করে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু