হোম > সারা দেশ > রংপুর

গৃহকর্তাকে বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুট

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল বাড়িতে প্রবেশ করে গৃহকর্তাকে বেঁধে রেখে ঘরে থাকা নগদ ৪২ লাখ টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা (তিন মাথা) গ্রামের আব্দুল মতিনের বাড়িতে।

গত বুধবার রাতে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহ ডাঙ্গা (তিনমাথা) এলাকায় এ ডাকাতি সংঘটিত হয়।

ওই বাড়ির মালিক আব্দুল মতিন জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত তার বাড়িতে আকস্মিকভাবে প্রবেশ করে মুখে টেপ লাগিয়ে তাকে রশি দিয়ে ঘরের খুঁটির সাথে বেঁধে রাখে। এ সময় ডাকাতেরা ঘরের আলমারিতে রাখা নগদ ৪২ লাখ টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করেননি। এরপরেও ঘটনাটি ডাকাতি না অন্য কিছু তদন্ত করা হচ্ছে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু