হোম > সারা দেশ > রংপুর

শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

ছবি: আমার দেশ

বগুড়ার শেরপুরে হামিদুল মণ্ডল (৩৮) নামে এক ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হামিদুল ওই গ্রামের মোন্তাজ মণ্ডলের ছেলে। রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ধানের খেতে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
স্থানীয়রা জানান, সকালে খেতের ভেতরে পড়ে ছিল হামিদুলের লাশ। এ সময় তার নাক ও শরীরের কিছু অংশে রক্তের দাগ দেখা যায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কেউই। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, শনিবার বিকেলে টাকা লেনদেনের কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন হামিদুল মণ্ডল। রাতে আর তিনি বাড়ি ফেরেননি। পরদিন সকালে ধানের খেতে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

কাহারোলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রংপুরে ৭৫ সাংবাদিক পেল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক

রংপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ

আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত

হাজী মোহাম্মদ দানেশের ১২৬তম জন্মবার্ষিকী পালিত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শ‌নিবার

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের মাদকবিরোধী কর্মসূচি পালন

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি আব্দুল মুনতাকিম