হোম > সারা দেশ > রংপুর

রংপুরে দাঁড়িপাল্লার শোভাযাত্রায় সমর্থকের মৃত্যু, আহত ৩

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

রংপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মো. রায়হান সিরাজীর দাঁড়িপাল্লার নির্বাচনি শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় নূর আলম মিয়া (৫৮) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গঙ্গাচড়া মডেল থানাধীন তুলসীরহাট ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত নূর আলম মিয়ার বাড়ি রংপুর মহানগরের হাজিরহাট থানাধীন উত্তম হাজিরহাট এলাকায়। তার পিতা মৃত মনসুর আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় গঙ্গাচড়া উপজেলা মাঠ থেকে মোটরসাইকেল বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি তুলসীরহাট ব্রিজের কাছে পৌঁছালে অংশগ্রহণকারী নূর আলম মিয়া মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। সহযাত্রীরা দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার সময় নূর আলম মিয়ার মোটরসাইকেলটি পিলারে ধাক্কা খাওয়ায় পেছনে থাকা আরো দু’টি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে অন্তত তিনজন আহত হন বলে জানা গেছে।

দুঃখ প্রকাশ করে জামায়াতের প্রার্থী মো. রায়হান সিরাজী বলেন, আজ আমাদের শোভাযাত্রার সময় এক সমর্থককে হারাতে হলো। এটি অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবারের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু