হোম > সারা দেশ > রংপুর

হাবিপ্রবির শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ

দিনাজপুর ও হাবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীকে বাসের হেলপার কর্তৃক মারধরের ঘটনায় দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীসহ সাধারণ মানুষ।

রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেইন গেটে এসে মহাসড়ক অবরোধ করে রাখে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, দিনাজপুরের উদ্দেশ্যে নওগাঁ থেকে বাসে উঠে বিরামপুরে আসলে কয়েকজন যাত্রী খাবার কেনার জন্য বাসের হেলপারকে টাকা দেয়। কিন্তু পরবর্তীতে সেই হেলপার আর ফিরে না আসায় প্রতিবাদ জানায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। পরবর্তীতে তাকে বাসে হেনস্তা করা হয় এবং বাসটি দিনাজপুর টার্মিনালে আসলে পরিবহণ শ্রমিককরা ওই শিক্ষার্থীর ওপর হামলা করে। এই খবর হাবিপ্রির শিক্ষার্থীদের কাছে পৌঁছলে তারা মহাসড়ক অবরোধ করে।

শিক্ষার্থীদের দাবি অভিযুক্ত হেলপারের শাস্তি না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে রাখবে। পরে হাবিপ্রবি প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হবে এই আশ্বাসের প্রেক্ষিতে সন্ধ্যা ৭টায় শিক্ষার্থী অবরোধ তুলে নেয়।

এমএস

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ