হোম > সারা দেশ > সিলেট

আনিসুলের সমর্থনে ধানের শীষের স্লোগানে মুখর জামালগঞ্জ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ- ১ আসনে বিএনপির প্রার্থী আনিসুল হকের সমর্থনে ধানের শিষের স্লোগানে স্লোগানে মুখর হয়েছে জামালগঞ্জ। রোববার বাদ আছর উপজেলার সাচনাবাজারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সাচনাবাজারে আসেন তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। পরে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহানের নেতৃত্বে গনমিছিলটি সাচনাবাজার প্রদক্ষিণ করে। এ সময় কয়েক হাজার কৃষক, শ্রমিক, জনতা নেচেগেয়ে ধানের শীষের শ্লোগান তুলেন। শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।

মিছিল শেষে পথসভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান বলেন, সুনামগঞ্জ- ১ আসনে ৬ জন মনোনয়নের জন্য লড়াই করেছেন। সবাই দলের যোগ্য প্রার্থী। ৬ জন থেকে দল যাচাই বাছাই করে আনিসুল হককে মনোনয়ন দিয়েছেন। এখন দায়িত্ব হচ্ছে সবাই মিলে ধানের শীষের প্রার্থী আনিসুল হককে সাহায্য করা। যারা মনোনয়ন পাননি অবশ্যই দল তাদের মূল্যায়ন করবে। আসুন সবাই মিলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করি।

এসময় আরো বক্তব্য রাখেন, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া প্রমুখ।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম