হোম > সারা দেশ > সিলেট

জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ)

জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের জামালগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদকে (৫৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার রাত দুইটায় জামালগঞ্জের সাচনা বাজারের বাসা থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, ইকবাল আল আজাদ জামালগঞ্জ থানার এফআইআর নং-১০, তারিখ- ২৫ আগস্ট, ২০২৪; জি আর নং-৮৯, তারিখ- ২৫ আগস্ট, ২০২৪, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯; মামলায় তদন্তে সন্দেহযুক্ত ও সি/এস ভুক্ত পলাতক আসামি।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে জামালগঞ্জ থানায় দায়ের করা মামলায় এবং দ্রুত বিচার আইনে দায়ের করা আরেকটি মামলার সিআইডির চার্জশিটভুক্ত আসামি ইকবাল আল আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিলেটে প্রধানমন্ত্রীকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা চা-শ্রমিকদের

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী