হোম > সারা দেশ > সিলেট

কনে দেখতে গিয়ে নৌকা উল্টে দুই যাত্রী নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কনে দেখতে গিয়ে নৌকাডুবে দুইজন নিখোঁজ রয়েছেন। শনিবার সকালে উপজেলার ধারাম হাওরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে ধর্মপাশা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার কান্দাপাড়া গ্রাম থেকে কয়েকজন স্বজন মিলে নৌকাযোগে পাশের মহেশপুর গ্রামে কনে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে প্রবল বাতাসে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে যাত্রীরা পানিতে পড়ে যায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করলেও নুসরাত (৭), শামসুউদ্দিন (৫৪) এখনো নিখোঁজ রয়েছেন।

ধর্মপাশা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছি। ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কাজ করছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধর্মপাশা উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাইয়ে এক সঙ্গে স্বামী স্ত্রীর আত্মহত্যা

শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না ধান, মিলছে না হারভেস্টার

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

সুনামগঞ্জে জ্বালানির সংকট নেই: ডিসি

বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার