হোম > সারা দেশ > সিলেট

বিএনপি থেকে আব্দুল্লাহ আল মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল্লাহ আল-মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল-মামুনকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার দাখিল করা আবেদন সুক্ষভাবে পর্যালোচনা করে এবং ভবিষ্যতে দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলবেন। এমন প্রত্যাশায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে তিনি আবারো দলের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এই সংক্রান্ত চিঠির অনুলিপি সিলেট বিভাগের সাংগঠনিক টিম ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও ১ নং সদস্যের (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) কাছে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আব্দুল্লাহ আল-মামুন বলেন, দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ভবিষ্যতে দলের নীতি-আদর্শ মতো কাজ করবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম