হোম > সারা দেশ > সিলেট

এক সাথে শাহজালালের মাজার জিয়ারত করলেন সিলেটের দুই মন্ত্রী

সিলেট ব্যুরো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবং সিলেটের দুই গর্বিত সন্তান মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুমা, সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে সিলেট সফররত সিলেটের দুই মন্ত্রী বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী দোয়া মাহফিলে অংশনেন এবং একসাথে হজরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত করেন।

দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর আজ বাংলাদেশ গণতন্ত্রের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই অর্জন দেশের আপামর জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। তিনি দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ২ জনকে মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। তাঁদের দক্ষ নেতৃত্বে সিলেটসহ সারাদেশ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

উপস্থিত ছিলেন, সিলেট–৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

শোকরানা মাহফিলে জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিলেটের বিপুল সংখ্যক মুসল্লি এবং সাধারণ মানুষ অংশ নেন। দোয়া ও মোনাজাতে সরকারের সফলতা ও দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক