হোম > সারা দেশ > সিলেট

সেতুর কাজে ধীরগতি ও যানজট নিরসনে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর ওপর আর্চ সেতুর কাজের ধীরগতি ও বাজারে যানজট নিরসনের প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন পালিত হয়েছে।

জনগণের ব্যানারে শনিবার জগন্নাথপুর বাজারের প্রাণকেন্দ্র পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আর্চ সেতুর কাজ ধীরগতি হওয়ার কারণে বছরের পর বছর জগন্নাথপুর পৌরশহরে যানজট লেগেই থাকে। এমতাবস্থায় ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা দেখা যায় না।

বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মশাহিদ মিয়া ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন শ্রমিক নেতা রুবেল আহমদে , ব্যবসায়ী নেছার উদ্দিন, জামাল উদ্দিন বেলাল, সমাজসেবক তকবুর মিয়া, ফারুক আহমদ, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, আব্দুল ওয়াহিদ, মাওলানা জহিরুল ইসলাম জহির, আলী হোসেন রাজ, বিশ্ব দেব, মইন উদ্দিন আহমদ প্রমুখ।

এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ

অবৈধ মাটি কাটার দায়ে ৬ মাসের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে ১ হাজার ৫৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দুবাই প্রবাসীর লাশ বাড়ি নিয়ে গেলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’

অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, ১ জনকে জরিমানা

সাঁড়াশি অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৪০, ব্যবস্থা নিতে দুই মন্ত্রীর নির্দেশ