হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২১

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ২১জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইটাখলা ও ভেঙ্গাডোবা গ্রামের দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ২১জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার ভোররাত পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বেঙ্গাডোবা ও ইটাখোলা গ্রামের কাজল মিয়া (২৮) হুমায়ূন মিয়া (৩০) সুমন মিয়া (২৫) জীন মিয়া (২৪) ইকবাল মিয়া(৩০) বাদল মিয়া (২১) আমিরুল ইসলাম (২৮) সাদ্দাম মিয়া (২৫) সাব্বির হোসেন (২৫) আশিক মিয়া (২৫) হান্নান মিয়া (২৫) সাইফ হোসেন (১৭) তানভীর মিয়া (১৫) জাবেদ মিয়া (২৮) আরমান মিয়া (২২) নুরুল ইসলাম (৪৭) জাহিদ মিয়া (৩৩) ইসমাঈল হোসেন (৩৫) আলম শাহ (৩২) নাজমুল ইসলাম (৩২) ও কামরুল ইসলামকে (২০) আটক করে।

অভিযানে আটক আসামিদেরকে শাহজিবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা এবং মোড়াপাড়া গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্ল্যাসহ ১১ পুলিশ এবং উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়। আহতদের মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও সেনাবাহনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা জানান আটকদের সোমবার বিকেল পুলিশ এসল্ট মামলায় কোডে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।

সিলেটে পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ

অবৈধ মাটি কাটার দায়ে ৬ মাসের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে ১ হাজার ৫৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দুবাই প্রবাসীর লাশ বাড়ি নিয়ে গেলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’

অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, ১ জনকে জরিমানা

সাঁড়াশি অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৪০, ব্যবস্থা নিতে দুই মন্ত্রীর নির্দেশ

গণভোটই পারে সরকারকে আইনি ভিত্তি দিতে : এহসানুল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে: প্রবাসীকল্যাণ মন্ত্রী