হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে ‘শহীদ ওসমান হাদি’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলার ২ নং ভুনবীর ইউনিয়নের ভীমশি বাবুর বাজার খেলার মাঠে সমাজকল্যাণ সংস্থা ভুনবীরের আয়োজনে এবং কৃপাময়ী যুব সংঘের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। বুধবার রাত ৮টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. ইদ্রিছ আলী।

উদ্বোধনী বক্তব্যে এম. ইদ্রিছ আলী বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদদের স্মরণে এ ধরনের ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করবে। তিনি এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।

নকআউট পদ্ধতিতে পরিচালিত এ টুর্নামেন্টে আন্তঃজেলার মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইসলামপুর একতা যুব সংঘ, চুনারুঘাট বনাম ইয়াং ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, সাইফ চা বাগান। নির্ধারিত ৩০ মিনিটের খেলায় উভয় দল গোলশূন্য ড্র করলে ট্রাইব্রেকারে ইসলামপুর একতা যুব সংঘ চুনারুঘাট ৪–৩ গোলে জয়লাভ করে। ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ইসলামপুর একতা যুব সংঘের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলা শুরুর পূর্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুস শহীদ। স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজকল্যাণ সংস্থা ভুনবীরের সভাপতি তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২ নং ভুনবীর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানবাধিকার কর্মী মো. লোকমান মিয়া এবং ২ নং ভুনবীর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল। এছাড়াও স্থানীয় মুরুব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪