হোম > বাণিজ্য

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৯৮৯৩০ টাকা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

শুক্রবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবারও প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছিল সংগঠনটি। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। ফলে টানা দুই দফায় প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ১০০ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণালংকারের নকশা অনুযায়ী মজুরি নির্ধারিত হবে। স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো অলংকার কিনে নেওয়ার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে বিনিময় ও কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৭৭ বার কমানো হয়েছে। বাকি একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

এএম

তারল্য স্বস্তিতে বেসিক ব্যাংক সংকট খেলাপি ঋণ ও মূলধনে

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ঝুঁকিতে ৯০০ কোটি ডলারের রপ্তানি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে ব্যাংকে পৃথক সেল গঠনের নির্দেশ

বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্য নিয়ে নতুন পরিকল্পনা

৬৪ জেলার পণ্য নিয়ে ২৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিক শিল্পমেলা

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ

ভরিতে আরো ১০৫০ টাকা বাড়ল স্বর্ণের দাম

শৌখিন ক্রেতার ভাটা, ভিড় নিত্যপণ্যের স্টলে

শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায় লক্ষ্যমাত্রার মাত্র ১৭%

চার চাপে পোশাকশিল্প