হোম > বাণিজ্য

চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ চারটি ডিজিটাল ব্যাংক হলো- বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত চারটি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

এর আগে ১২টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করেছে। এগুলো হলো— ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।

আওয়ামী সরকারের আমলে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তখন ৫২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক নগদের লাইসেন্সের বিষয়টি পর্যালোচনার জন্য রাখা হয়। আর কড়িকে নীতিমালা শর্ত পূরণের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়। আজকের সভায় নতুন চারটিসহ কড়িকে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়।

বাজেট ব্যয়ে লাগাম

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

২০৩০ সাল পর্যন্ত সময় পেল ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক

এফআরসির তালিকাভুক্তির অনুমোদন পেল ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম

নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় পেল ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা

এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক

রাজস্বের হিসাব নেই, ভ্যাট ফেরতও আটকে—প্রশ্নবাণে জর্জরিত অর্থ উপদেষ্টা

জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান বাধ্যতামূলক

দাম বাড়লেও স্বল্প কমিশনে ক্ষুব্ধ সরকারি এলপিজির ডিলাররা

ভোক্তা কিনছেন চড়া দামে, লোকসানে প্রান্তিক খামারিরা