হোম > বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ মুরাদের ইন্তেকাল

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ মুরাদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন।

শাহনেওয়াজ মুরাদ ২০০৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাবেক সেক্রেটারিও ছিলেন। সহকর্মীদের কাছে তিনি দক্ষ, আন্তরিক ও সদালাপী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

তার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তার মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এএস

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম