হোম > বাণিজ্য

কার্ড থেকে এমএফএসে অ্যাড মানিতে নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যক্তিগত হিসাবে কার্ড থেকে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে সংযুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। ওই লেনদেন সফল হওয়ার ২৪ ঘণ্টা পর কার্ডটি ব্যবহার করে নিয়মিত লেনদেন করা যাবে।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এটি আপাতত সাময়িক ব্যবস্থা হিসেবে কার্যকর থাকবে। তবে আগামী ১ আগস্ট থেকে কার্ড থেকে এমএফএস ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট এমএফএস হিসাবটি কার্ডধারীর নিজ নামে নিবন্ধিত কি না, তা নিশ্চিত হওয়ার পর টোকেন লেনদেনের প্রয়োজন হবে না। সরাসরি কার্ড যুক্ত করে অ্যাড মানি লেনদেন করা যাবে।

এছাড়া কার্ড থেকে এমএফএস হিসাবে অ্যাড মানি করার লেনদেনকে মার্চেন্ট পেমেন্টের পরিবর্তে ফান্ড ট্রান্সফার হিসেবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর যেন কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে দৃশ্যমান থাকে, তা নিশ্চিত করতে হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ ব্যবস্থা কার্যকর না হলে ১ আগস্ট থেকে কার্ডের মাধ্যমে এমএফএস হিসাবে অ্যাড মানি সুবিধা বন্ধ রাখতে হবে।

বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, ক্রয়ক্ষমতা ও বিনিয়োগ নিয়ে নতুন উদ্বেগ

ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

অপ্রচলিত বাজারে রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে

পাটে শুল্কের খড়্গ বসিয়ে ঢাকার কাছে ফলে ছাড় চায় ভারত

উনসত্তর থেকে ছাব্বিশ: অর্থনীতিতে নোবেল পেলেন যারা

উদ্ভাবনে জোর দিয়ে পোশাকশিল্পের নতুন যাত্রার উদ্যোগ

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক