হোম > বাণিজ্য

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ

অর্থনৈতিক রিপোর্টার

ছবি এআই দিয়ে তৈরি

দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় উল্লম্ফন হয়েছে। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে বৃহস্পতিবার এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে, গত ৩১ জুলাই ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয় ২ হাজার ২১৬ টাকা। এতে দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ল ১২ হাজার ৭২ টাকা।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, ২১ ক্যারেটের দাম ৯ হাজার ৪৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮ হাজার ১০৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৩১ জুলাই সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে, রুপার গহনার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার দেশের সব ব্যাংক খোলা

বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম

গোডাউনে এলাচের পাহাড়, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

রপ্তানির গতি বাড়াতে প্রণোদনার ৫০০ কোটি টাকা ছাড়

শুল্ক-অশুল্ক বাধা দূর হলে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন