হোম > বাণিজ্য

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

অর্থনৈতিক রিপোর্টার

ফাইল ছবি

সুকুক বন্ড ছেড়ে সম্মিলিতি ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা তুলবে সরকার। যার মেয়াদ সর্বোচ্চ ১০ বছর হবে। এ বিনিয়োগ থেকে সম্মিলিতি ইসলামী ব্যাংক বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা পাবে।

রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটি গত ৭ ও ৮ জানুয়ারি দুটি সভা করে। এসব সভায় ইজারা পদ্ধতিতে এই সুকুক ইস্যুর বিষয়ে কমিটির সদস্যরা একমত হন।

সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদপ্তরের নির্মিত সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কিছু নির্দিষ্ট ট্রেন সেবা এই সুকুকের ভিত্তি হিসেবে ধরা হয়েছে।

‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক-১’ নামের সুকুকটি প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুকূলে ইস্যু করা হবে। আগামী ১৪ জানুয়ারি সরকার ব্যাংকটির কাছ থেকে এই ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে।

একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল

এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক

শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণ ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা

এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ ও ১৮ এলএনজি কার্গো আমদানি করবে সরকার

আরো কমলো স্বর্ণ ও রৌপ্যের দাম

ইলেকট্রিক ও রিকন্ডিশন গাড়ির মধ্যে বৈষম্য তৈরি হয়েছে

‘ব্লু-চিপস’ থেকে ‘জাংক’ ক্যাটাগরিতে সিঙ্গার

ভোজ্যতেলের ৯০ শতাংশই আমদানিনির্ভর

আর্থিক ও কাঠামোগত সংকটের মুখে রূপালী ব্যাংক