হোম > বাণিজ্য

পাঁচ কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় হবে প্রায় ১১০০ কোটি টাকা

বিশেষ প্রতিনিধি

ফাইল ছবি

দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসের সরবরাহের জন্য এসব এলএনজি কেনা হবে।

বৈঠকে জানানো হয়, ২৩-২৪ আগস্ট সময়ের জন্য এক কার্গো, ২৬-২৭ আগস্ট সময়ের জন্য এক কার্গো, ২৯-৩০ আগস্ট সময়ের জন্য এক কার্গো, ১-২ সেপ্টেম্বর সময়ের জন্য এক কার্গো এবং ৪-৫ সেপ্টেম্বর সময়ের জন্য আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে।

লএনজি সরবরাহের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি-এর কাছ থেকে কার্গো কেনার প্রস্তাব করা হয়েছে। প্ল্যাটস প্রকাশিত জ্বালানি মূল্য সূচকের (জেকেএম) ভিত্তিতে এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ২৩-২৪ আগস্ট সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২১ দশমিক ৮৮ মার্কিন ডলার এবং ৪-৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য দাম ধরা হয়েছে ২১ দশমিক ৭৮ মার্কিন ডলার। এ হিসাবে দুই কার্গো এলএনজির ক্রয়মূল্য দাঁড়াবে প্রায় ৫৪০ কোটি টাকা।

অন্যদিকে, ১৭-১৮ আগস্ট এবং ২২-২৩ আগস্ট সরবরাহের জন্য নির্ধারিত এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৫০ মার্কিন ডলার। বাজার পরিস্থিতি, স্পট মার্কেটের উচ্চমূল্য, সরবরাহ ঝুঁকি ও আলোচনার ভিত্তিতে এ দর নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ছাড়া চলতি বছরের আগস্ট মাসে সরবরাহের জন্য আরও তিন কার্গো এলএনজি কেনার ক্ষেত্রে পৃথক প্রস্তাব বিবেচনা করা হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেলে দ্রুত এসব এলএনজি আমদানির কার্যক্রম শুরু হবে।

জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানি করছে।

অর্থবছর শুরু হবে ১ এপ্রিল, শেষ ৩১ মার্চ

বাণিজ্য ঘাটতি কমাতে চীনের সঙ্গে যৌথ বিনিয়োগের আহ্বান

বিনিয়োগকারীদের জন্য সুকুক বরাদ্দের হার পুনর্নির্ধারণ

বাজেয়াপ্ত ও অখালাসকৃত পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন স্থায়ী আদেশ

বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সমস্যা সমাধানে দ্রুত অবকাঠামো নির্মাণের তাগিদ

কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি টাকা

ডিএসইর ২২ ব্রোকারেজ হাউসে লেনদেন বন্ধ

চাপের মুখে উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান–এমডিসহ চারজনের পদত্যাগ

এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক