হোম > বাণিজ্য

একদিনের ব্যবধানে আবারো বাড়লো স্বর্ণের দাম

আতিকুর রহমান নগরী

স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরো বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের এত বেশি দাম আগে কখনো হয়নি।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (২৮ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার ঘোষণা দিয়ে আজ (রোববার) সব থেকে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয় ১ হাজার ৫৭৪ টাকা। তার আগে ২৪ ডিসেম্বর ৪ হাজার ১৯৯ টাকা, ২৩ ডিসেম্বর ৩ হাজার ৯৬৬ টাকা, ২২ ডিসেম্বর ১ হাজার ৫০ টাকা, ১৬ ডিসেম্বর ১ হাজার ৪৭০ টাকা, ১৪ ডিসেম্বর ৩ হাজার ৪৪২ টাকা এবং ১২ ডিসেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয় ১ হাজার ৫০ টাকা।

এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এই রেকর্ড দাম নির্ধারণের ২৪ ঘণ্টার ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো। ফলে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে সোনা।

গতি হারাচ্ছে বাংলাদেশ, দ্রুত এগোচ্ছে ভিয়েতনাম

ডিপিএ শিল্পের বৈদেশিক অর্থ পাঠানোর নিয়ম শিথিল

সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা আইএমএফের

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

উচ্চ খেলাপি ঋণের ব্যাংক বন্ধ করা হচ্ছে না কেন

বহর বাড়াচ্ছে ইউএস-বাংলা, আসছে ২১ নতুন বোয়িং

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর মওকুফের অর্থ গবেষণায় ব্যবহারের আহ্বান অর্থমন্ত্রীর

পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে খাদ্যপণ্য, রপ্তানি হবে পাট

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ দাবি ব্যবসায়ী সংগঠনগুলোর

বস্ত্র খাতে প্রণোদনা বাড়িয়ে ৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক