হোম > বাণিজ্য

ভ্রমণ কোটায় মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ৩ হাজার ডলার বিক্রির সুযোগ

অর্থনৈতিক রিপোর্টার

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে মানি চেঞ্জারের মাধ্যমে ডলার বিক্রির সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো একজন যাত্রীকে সর্বোচ্চ ৩ হাজার ডলার নগদ নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে। আগে এই সীমা ছিল ২ হাজার ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে ডলার বিক্রির সীমা বাড়ানো হয়েছে।

তবে একজন গ্রাহক তার প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশের বেশি বৈদেশিক মুদ্রা কিনতে পারবেন না। ভ্রমণ কোটার পরিমাণ এবং সংশ্লিষ্ট মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অবশিষ্ট অর্থ অন্যান্য অবাধে বিনিময়যোগ্য মুদ্রার নোট ও মুদ্রা আকারেও বিক্রি করা যাবে।

নতুন সিদ্ধান্তের ফলে বিদেশগামী বাংলাদেশি নাগরিকেরা মানি চেঞ্জারের মাধ্যমে ভ্রমণের জন্য নগদ বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে আগের তুলনায় বেশি সুবিধা পাবেন।

আইএফআইসিতে বেঙ্গল গ্রুপের খেলাপি ১,৫৬০ কোটি টাকা

১৫ প্যাকেজে ৬৬৮১ কোটি টাকা বিতরণ

ভঙ্গুর অর্থনীতি সামলাতে দেশীয় কৌশলেই এগোচ্ছে সরকার

২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ

বৈদেশিক ঋণের অর্থ সংরক্ষণে এফসি হিসাব খোলার সুযোগ

ঢাকা শহরে প্ল্যান ছাড়া বানানো ভবনগুলো শনাক্ত করছি: গণপূর্তমন্ত্রী

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সাত দশকেও শেয়ারনির্ভর ডিএসই

পিকেএসএফ পাচ্ছে ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ

১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে উঠছে আজ