হোম > বাণিজ্য

বাংলাদেশের বাণিজ্যনীতি প্রণয়নে সহায়তা করতে চায় যুক্তরাজ্য

বাণিজ্য উপদেষ্টাকে যুক্তরাজ্যের বাণিজ্যদূত

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংস্কারসহ বিভিন্ন সংস্কারে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতার অংশ হিসেবে ট্রেড নেগোসিয়েশন ক্যাপাসিটি বিল্ডিং ও ট্রেড পলিসি প্রণয়নে সহযোগিতা করার আগ্রহ রয়েছে তাদের।

বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন,বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতার অংশ হিসেবে ট্রেড নেগোসিয়েশন ক্যাপাসিটি বিল্ডিং ও ট্রেড পলিসি প্রণয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্যস্থল। বাণিজ্য বাধা দূরীকরণের মাধ্যমে দুদেশের বাণিজ্য ভলিউম বাড়ানোর সুযোগ রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে সংযুক্ত করতে যুক্তরাজ্যের বাণিজ্যদূতের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ