হোম > বাণিজ্য

আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলার

অর্থনৈতিক রিপোর্টার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) জুলাই ও আগস্টে মাসের আমদানি বিলের দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। গত বৃহস্পতিবার আকুতে ১৫০ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩০ দশমিক ০৪ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব-পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২৫ দশমিক ৩০ বিলিয়ন ডলারে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার মোট রিজার্ভ ছিল ৩১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

মে ও জুন মাসের বকেয়া ২০১ কোটি ডলার আকুকে পরিশোধ করা হয়। সেই তুলনায় জুলাই ও আগস্টে আকুতে আমদানি কমেছে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি-ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্য-দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন

নীরিক্ষার আওতায় আসছে ৬০ হাজার করদাতার আয়কর রিটার্ন

পাঁচদিনে রেমিট্যান্স এলো ৬৫৮৮ কোটি টাকা

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রম জোরদারে সভা অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

শেয়ারবাজারে আস্থা ফেরাতে সুশাসন-নজরদারি-আইন সংস্কার

মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার: অর্থমন্ত্রী

শীর্ষ ২০ খেলাপির অর্ধেকই এস আলমের প্রতিষ্ঠান

ইডিএফ ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস গভর্নরের

মধ্যপ্রাচ্য সংকট: বিশ্ব সাপ্লাই চেইন ভেঙে পড়ার শঙ্কা