হোম > বাণিজ্য

অক্টোবরে সামান্য কমেছে মূল্যস্ফীতি

অর্থনৈতিক রিপোর্টার

চলতি অর্থবছরের (২০২৫-২৬) অক্টোবরে এসে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। সরকারি হিসাব অনুযায়ী অক্টোবর মাসে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১৭ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।

বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মাসিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিএসের তথ্যমতে, ২০২৪ সালের একই সময়ে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে প্রায় ২ দশমিক ৭ শতাংশ।

অক্টোবরে খাদ্যপণ্যের দাম কিছুটা কমে মূল্যস্ফীতির চাপ কমেছে। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ০৮ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে ব্যয় বেড়েছে। সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ, যা অক্টোবরে বেড়ে হয় ৯ দশমিক ১৩ শতাংশ।

মূল্যস্ফীতির সামান্য এ পতন ইতিবাচক হলেও এটি এখনো বাজেট লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। চলতি অর্থবছরের জাতীয় বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে এই হার ৮ শতাংশের ঘরেই স্থির থাকায় সে লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে। ঋণ ও টাকা প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ।

বিবিএসের তথ্যে আরো দেখা যায়, শহরের মানুষের জীবনযাত্রার ব্যয় এখন গ্রামাঞ্চলের তুলনায় বেশি। অক্টোবর মাসে শহরে গড় মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৩৩ শতাংশ, যেখানে গ্রামে তা ৮ দশমিক ১৬ শতাংশ। শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৫ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ৮ দশমিক ৫১ শতাংশ।

অন্যদিকে, গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশে আর খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৪১ শতাংশে।

মালয়েশিয়ার সঙ্গে এফটিএ আলোচনায় রপ্তানি বাজার সম্প্রসারণে নজর

খেলাপি সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

কবে হবে এফবিসিসিআই নির্বাচন

প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার রেকর্ড সর্বনিম্ন ৩.৮৯ শতাংশ

বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান

একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

ভরিতে স্বর্ণের দাম কমল ৩ হাজার ৩২৪ টাকা

আমদানি কমছে মূলধনি যন্ত্রপাতির

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অবশেষে সচল

৯ মাসে মালয়েশিয়ার রপ্তানি ৩৮৪ বিলিয়ন ডলার ছাড়াল