হোম > বাণিজ্য

বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার

বিজিএমইএতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের নিরাপদ অবস্থান এবং সুনিবিড় যত্ন নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে ‘বিজিএমইএ মো.রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টারের’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এই ডে-কেয়ার সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল এবং বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সচিব, মেজর মো. সাইফুল ইসলাম, পিএসসি, সিএসসিএম (অব.)সহ কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইয়ের কর্মীবৃন্দ আমাদের এই সংগঠনের মূল চালিকাশক্তি। বিশেষ করে কর্মজীবী মা ও বাবাদের সন্তানদের নিরাপত্তা ও সঠিক বিকাশের কথা চিন্তা করে এই আধুনিক ডে-কেয়ার সেন্টারটি চালু করা হয়েছে। এর মাধ্যমে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখে আরও নিশ্চিন্তে ও মনোযোগের সাথে দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন।

ডে-কেয়ার সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এবং শিশুদের খেলাধুলা ও প্রাথমিক শিক্ষার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এখানে অভিজ্ঞ তত্ত্বাবধায়ক ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে।

উদ্বোধন শেষে সভাপতি ও বিজিএমইএ নেতৃবৃন্দ ডে-কেয়ার সেন্টারের কক্ষ এবং শিশুদের জন্য বরাদ্দকৃত সুযোগ-সুবিধাগুলো পরিদর্শন করেন। বিজিএমইয়ের কর্মকর্তা-কর্মচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অফিসের অভ্যন্তরেই এমন মানসম্মত ডে-কেয়ার সুবিধা তাদের কর্মজীবনে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে।

উল্লেখ্য, বিজিএমইএ তার জনবলকে একটি কর্মীবান্ধব পরিবেশ প্রদানের লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এমপি

বাংলাদেশে চীনা আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়লে উভয় পক্ষই লাভবান হবে: আশিক চৌধুরী

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার