হোম > বাণিজ্য

একদিনের মাথায় ওএসডি হলেন এনবিআর সদস্য বেলাল চৌধুরী

অর্থনৈতিক রিপোর্টার

কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপীল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেওয়ার একদিনের মাথায় সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বেলাল হোসাইন চৌধুরীকে। সেখান থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সদস্য হিসাবে রাজস্ব বোর্ডে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব মো. হুমায়ুন কবীর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। আজ বৃহস্পতিবার জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গতকাল বুধবার জারিকৃত এক প্রজ্ঞাপনে এনবিআর সদস্য বেলাল হোসাইন চৌধুরীকে ভ্যাট বাস্তবায়ন ও আইসিটি বিভাগ থেকে সরিয়ে আপীল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা দায়ের করে। গত ৭ অক্টোবর মামলা দায়েরের পরদিনই তাকে সদস্য থেকে সরিয়ে দিয়ে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়। তবে এ নিয়ে সমালোচনা তৈরি হলে সেখান থেকে সরিয়ে ওএসডি করা হলো।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ