হোম > বাণিজ্য

শুক্রবার থেকে সম্পূর্ণ বন্ধ হচ্ছে বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার

২৮ ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ড্রাসট্রিয়াল পার্কের লে অফকৃত ১৪ প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হবে। এ ১৪ প্রতিষ্ঠানে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক কাজ করেন। তাদের পাওনা ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা। এই টাকা শ্রমিকদের আগামী ৯ মার্চ থেকে দেয়া শুরু হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, এর মধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা দিবে অর্থ বিভাগ, ২০০ কোটি টাকা শ্রম মন্ত্রনালয়ের তহবিল এবং ২০০ কোটি টাকা দিবে বাংলাদেশ ব্যাংকের তহবিল।

উপদেষ্টা বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বেক্সিমকো ইন্ড্রাসট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানে যে ১৩টি ব্যাংক ঋণ দিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এক প্রশ্নের সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সেনা প্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেইট ফরোয়ার্ড লোক। তিনি যা বলেছেন তা বুঝেশুনে, চিন্তা ভাবনা করেই বলেছেন। এ বিষয়ে আমার বক্তব্য দেয়া ঠিক নয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সরকারি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ: অর্থমন্ত্রী

নরসিংদী-নারায়ণগঞ্জে বন্ড সুবিধায় আনা ৮০ কাউন্টের বিপুল সুতা জব্দ

পাঁচ দিনব্যাপী বিসিক শরৎ মেলা শুরু ৭ অক্টোবর

গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় স্বর্ণ

গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে চাকরি খোঁজার কাগজ দেওয়া হবে না: ড. মুহাম্মদ ইউনূস

বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানিতে রিহ্যাব প্রেসিডেন্টের পদ বহাল

সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ

প্রি-শিপমেন্ট ঋণে তহবিল বাড়ল ৭ হাজার কোটি টাকা