হোম > বাণিজ্য

সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল

অর্থনৈতিক রিপোর্টার

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০১৬ ও ২০২৩ সালে জারি করা দুটি পৃথক এস. আর. ও. এর মাধ্যমে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছিল।

সোমবার আগের সেই এস. আর. ও. দুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে।

২০১৬ সাল থেকে ওই প্রতিষ্ঠানের স্থায়ী ও সঞ্চয়ী ব্যাংক আমানতের ওপর প্রাপ্ত সুদ, কনসালটেন্সি ফি, গবেষণা ফি বাবদ আয়সহ সব ধরনের আয়ের ওপর আয়কর অব্যাহতি দিয়ে আসছিল এনবিআর।

স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে ‘সূচনা ফাউন্ডেশন’ গড়ে তোলা হয়। সায়মা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন।

মানসিক প্রতিবন্ধী, স্নায়ুবিক প্রতিবন্ধী, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করার লক্ষ্যে এ ফাউন্ডেশন গড়ে তোলা হলেও ক্ষমতার প্রভাব বলয়ে থাকার কারণে নানা ধরনের দুনীতি ও অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে অনিয়ম ও দুনীতির অভিযোগের বিষয়ে তদন্ত করছে দুদক।

গত ২৯ জানুয়ারি নিবন্ধিত ঠিকানায় সূচনা ফাউন্ডেশনের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। সভাপতিসহ প্রতিষ্ঠানটির কয়েকজনের বিরুদ্ধে নানা উপায়ে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয় থেকে রেজিস্ট্রেশন সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। পরে ফাউন্ডেশনের দাফতরিক ঠিকানা সরেজমিন যাচাই করা হয়। কিন্তু ঠিকানা অনুযায়ী রাজধানীর ধানমন্ডিতে সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পাওয়া যায়নি।

গত ২৫ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন স্থগিত রাখা হয়।

রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতে ২ হাজার কোটি টাকার তহবিল

২৯ দিনে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স

এনবিআরে বড় রদবদল, একযোগে ৩৬ কর্মকর্তা বদলি

জুলাইয়ে নতুন ঋণ ১৮০ মিলিয়ন, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা

ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৩১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এখনো ‘মুজিব শতবর্ষ’

উৎপাদন ধসের পর ক্রয়াদেশ হারানোর শঙ্কা পোশাক খাতে

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৭৩ টন কাগজ জব্দ