হোম > বাণিজ্য

ভ্যাট ফাঁকিরোধে মহাসড়কের হোটেলে বসছে ইএফডি

অর্থনৈতিক রিপোর্টার

সঠিকভাবে ভ্যাট আদায়ে বা ভ্যাট ফাঁকি রোধে দেশের সকল মহাসড়কে অবস্থিত ভ্যাটযোগ্য হোটেল ও রেস্তোরাঁসমূহে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইএফডি বা এসডিসি স্থাপনে নির্দেশনা প্রদান করেন। সে আলোকে এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে মাঠ পর্যায়ের সব কমিশনারদেরকে দেশের মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তরাঁসমূহে বাধ্যতামূলকভাবে ইএফডি অথবা এসডিসি মেশিন স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্যাট পরিশোধকারীগণকে প্রতি মাসে এনবিআর ইএফডি মেশিন জেনারেটেড ভ্যাটের রশিদগুলোর মধ্য হতে লটারির মাধ্যমে বিজয়ী ভ্যাটদাতাগনকে শতাধিক পুরস্কার প্রদান করবে। এ জন্য ভোক্তা সাধারণকে মহাসড়কের সকল রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ গ্রহণের জন্য এনবিআরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এনবিআর বলছে, ভ্যাট চালান গ্রহণ না করলে ক্রেতাগণ যে ভ্যাট পরিশোধ করেছেন তা সরকারি কোষাগারে জমা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহাসড়কের রেস্তোরাঁগুলোতে চব্বিশ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চলে। কিন্তু মহাসড়কে অবস্থিত হোটেল, রেস্তোরাঁসমূহ ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে যথাযথভাবে ভ্যাট জমা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে যথাযথভাবে ভ্যাট আদায়ে এনবিআর চেয়ারম্যান দেশের মহাসড়কে অবস্থিত সকল হোটেল ও রেস্তোরাঁসমূহে ইএফডি বা এসডিসি মেশিন বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশনা প্রদান করেন।

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বর্তমান সরকার বিভিন্ন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে। সে লক্ষ্যে এনবিআর রাজস্ব আদায়ের জন্য নতুন নতুন করদাতা চিহ্নিতকরণ ও ভ্যাটের হার পরিবর্তনের পাশাপাশি রাজস্ব ফাঁকি ঠেকানোর জন্য মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা প্রদান করেছে বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, জেনেক্স আইটি জাতীয় রাজস্ব বোর্ডের সাথে যৌথভাবে গত কয়েক বছর ধরে ইএফডি মেশিন স্থাপন ও এর সার্বিক পরিচালনার মাধ্যমে IVAS (আইভাস) সিস্টেমে সকল লেনদেনের তথ্য সন্নিবেশের কাজ করছে।

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

এফবিসিসিআইকে অরাজনৈতিক ও কার্যকর সংগঠন করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আইএমএফের সঙ্গে তেলের দামবৃদ্ধির সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

এস আলমকে গ্রেপ্তারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহকদের