হোম > বাণিজ্য

ঋণের সুদ পরিশোধে ব্যয় ১ লাখ ২২ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ১ লাখ ২২ হাজার কোটি টাকা ধরার প্রস্তাব করা হয়েছে।

সোমবার বিকেলে বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেট ঘাটতি ও অর্থায়নের বিষয়ে তিনি বলেন, আগামী অর্থবছরে আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ও ঋণ সহনীয় পর্যায়ে থাকবে। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপি’র ৩ দশমিক ৬ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং ১ লাখ ১ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। আগামী অর্থবছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২২ হাজার কোটি টাকা।

সংশোধিত বাজেট ঘাটতি ও অর্থায়নের বিষয়ে অর্থ উপদেষ্টাবলেন, চলতি অর্থবছরের বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হচ্ছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপি’র ৪.১ শতাংশ।

এমএস

পাঁচ দিনব্যাপী বিসিক শরৎ মেলা শুরু ৭ অক্টোবর

গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় স্বর্ণ

গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে চাকরি খোঁজার কাগজ দেওয়া হবে না: ড. মুহাম্মদ ইউনূস

বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানিতে রিহ্যাব প্রেসিডেন্টের পদ বহাল

সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ

প্রি-শিপমেন্ট ঋণে তহবিল বাড়ল ৭ হাজার কোটি টাকা

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ডলার

জরিমানা ছাড়াই দাখিল করা যাবে জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

পেঁয়াজ সংরক্ষণ মেশিনে জালিয়াতি, বেড়েছে কৃষকের বিদ্যুৎ খরচ