হোম > বাণিজ্য

ঋণ মেয়াদোত্তীর্ণে দণ্ড সুদ কমল

অর্থনৈতিক রিপোর্টার

ঋণ মেয়াদোত্তীর্ণে দণ্ড সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হলেই ব্যাংক শূন্য দশমিক ৫০ শতাংশ হারে দণ্ড সুদ নিতে পারবে। আগে কোনো ঋণখেলাপি হওয়ার পর দেড় শতাংশ হারে দণ্ড সুদ আদায় করা যেত। চলমান ঋণের মোট স্থিতি এবং মেয়াদি ঋণের বকেয়া কিস্তির ওপর এ দণ্ড সুদ আরোপ করা যাবে। এ-সংক্রান্ত একটি সার্কুলার বুধবার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ কার্যক্রম গতিশীল করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে দণ্ড সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা এক সার্কুলারের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর সর্বোচ্চ দেড় শতাংশ হারে দণ্ড সুদ নির্ধারণ করা হয়েছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, চলমান ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। আর মেয়াদি ঋণের ক্ষেত্রে শুধু মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এ হার প্রযোজ্য হবে।

এএস

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ