হোম > বাণিজ্য

এনবিআর সদস্য থেকে সরিয়ে দেয়া হলো বেলাল চৌধুরীকে

দুদকের মামলা

অর্থনৈতিক রিপোর্টার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইসিটি) থেকে বেলাল হোসাইন চৌধুরিকে সরিয়ে দেয়া হয়েছে। সদস্য পদ থেকে সরিয়ে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসাবে বদলী করা হয়েছে।

বুধবার রাষ্ট্রপতির আদেশে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। একই প্রজ্ঞাপনে কর আপীল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট লুৎফর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডে ন্যস্ত করা হয়েছে। তার পদায়নের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি এনবিআর।

উল্লেখ্য, প্রায় ৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল মঙ্গলবার দুদকের উপ পরিচালক সাইদুজ্জামান কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম