হোম > বাণিজ্য

বিদেশে শিক্ষার খরচ মেটাতে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি

স্টাফ রিপোর্টার

বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত ব্যয় পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষার্থী কিংবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আন্তর্জাতিক ভর্তি প্ল্যাটফর্মে কার্ডের মাধ্যমে শিক্ষা-সংক্রান্ত অর্থ পরিশোধের চাহিদা বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদেশে শিক্ষার জন্য এ ধরনের কার্ডে করা লেনদেন আলাদাভাবে বিবেচনা করা হবে। এসব ব্যয় বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার আওতায় গণ্য হবে না।

সার্কুলার অনুযায়ী, শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে কার্ড ইস্যু করা যাবে। তবে কার্ড ইস্যুর আগে এডি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে কার্ডটি শুধু অনুমোদিত শিক্ষা সংক্রান্ত পরিশোধে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া এসব লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ করতে হবে। নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে সংশ্লিষ্ট সব লেনদেন বাংলাদেশ ব্যাংকে নিয়মিতভাবে প্রতিবেদন করার জন্য এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

৯ মাসে মালয়েশিয়ার রপ্তানি ৩৮৪ বিলিয়ন ডলার ছাড়াল

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে প্রতিষ্ঠিত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

প্যাকেজিংয়ের ৭০০ বিলিয়ন ডলারের বিশ্ববাজার ধরতে দক্ষ জনবল তৈরির তাগিদ

আবারও স্বর্ণের দামে বড় পতন

বিশ্বব্যাংকের কাছে ১৩ বিলিয়ন ডলার ঋণ চায় সরকার

জরুরি নিরাপত্তা ইস্যুতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

৩৬৫ ট্রিলিয়ন ডলার ঋণের কবলে বিশ্ব, বাড়ছে সুদের বোঝা

বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম

সার ডিলার নিয়োগ নিয়ে দেশজুড়ে তুলকালাম

প্রথম দিনই ৫০% শেয়ার বিক্রির সুযোগ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের