হোম > বাণিজ্য

এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলমের পদত্যাগ

অর্থনৈতিক রিপোর্টার

আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।

তিনি বলেন, তার কাজের চাপের কারণে পদত্যাগ করেছেন। নতুন করে এখনো কাউকে চেয়ারম্যান করা হয়নি। আগামীকাল (সোমবার) বোর্ড মিটিং ডাকা হয়েছে সেখানে সিদ্ধান্ত নেয়া হবে।

ব্যাংকটির একটি সূত্র জানায়, সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান করা হবে বলে আলোচনা রয়েছে।

ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের চেয়ারম্যান হন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

এমএস

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ