অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের রেখে যাওয়া অভ্যন্তরীণ ৬৫ হাজার কোটি টাকা থেকে প্রায় ১৬ গুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭৭ হাজার কোটি টাকা, যা সত্যিই উদ্বেগের।
বৃহস্পতিবার বাজেট উপস্থাপন বক্তব্যে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ২০০৬ সালে বিদেশি ঋণ ছিল ১ লাখ ৩০ হাজার টাকা। ২০২৪ সালে তা প্রায় ৬ দশমিক ৫০ গুন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ লাখ ১২ হাজার কোটি টাকা।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।