হোম > বাণিজ্য

খেলাপি ঋণ নিয়ে রূপালী ব্যাংকের ব্যাখ্যা

স্টাফ রিপোর্টার

আমার দেশ পত্রিকার গতকাল প্রকাশিত ‘সরকারের ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা’ শীর্ষক শিরোনামের প্রতিবেদনের একাংশের ব্যাখ্যা দিয়েছে রূপালী ব্যাংক।

ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সরকারের ছয় মাসে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ বাড়েনি, বরং ২১১ কোটি টাকা কমেছে।

ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, গত ডিসেম্বরে রূপালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২০ হাজার ১৫ কোটি টাকা। জুনে তা কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮০৪ কোটি টাকা।

ব্যাংকটি আরও জানিয়েছে, ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকে অডিট হওয়ার আগে তথ্য পাঠানো হয়েছিল। এ কারণে ওই সময়ে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কম দেখানো হয়েছিল। নিরীক্ষার পর তা বেড়ে ২০ হাজার ১৫ কোটি টাকা হয়।

কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন ঋণ বিতরণে ৪২ ব্যাংকের চুক্তি

আগস্টের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৮৪৯ টাকা

জ্বালানি সংকটে রপ্তানি খাতে বড় ধাক্কা, ৬৩ বিলিয়ন ডলারের লক্ষ্য চ্যালেঞ্জে

কৃষিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, এগিয়েছে তিন বড় উদ্যোগ

রিহ্যাবের বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি

এস আলম গ্রুপের প্রতিষ্ঠানের এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি

জব্দ ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে বিএফআইইউকে

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বিধিমালা অনুমোদনে জটিলতা, সংকটে এফআরসি