হোম > বাণিজ্য

আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ২০ বিলিয়নের ঘরে

অর্থনৈতিক রিপোর্টার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়নের ঘরে নেমে গেছে। গত মঙ্গলবার মার্চ ও এপ্রিল মাসের আকুর দায়বাবদ ১৮৮ কোটি ২০ লাখ ডলার পরিশোধ করে বাংলাদেশ।

এর ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ কমে দাঁড়ায় ২০ দশমিক ২৯ বিলিয়ন ডলারে। বিল পরিশোধের আগে বিপিএম-৬ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ২২ বিলিয়ন ডলারের ওপরে।

আকু একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দুই মাস পর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ইরান, মিয়ানমার ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক লেনদেনের অর্থ নিষ্পত্তি করা হয়। আগে শ্রীলঙ্কাও আকুর সদস্য ছিল, তবে অর্থনৈতিক সংকটে পড়ে তারা বেরিয়ে গেছে।

এর আগে গত মার্চে জানুয়ারি-ফেব্রুয়ারির জন্য ১৭৫ কোটি ও নভেম্বর-ডিসেম্বর সময়ের জন্য ১৬৭ কোটি ডলার আকুতে পরিশোধ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলারে উঠেছিল। সেখান থেকে ধীরে ধীরে কমে গত বছরের জুলাইয়ে তা নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়নে। তবে চলতি বছরের ৩০ এপ্রিল তা বেড়ে ২২ বিলিয়ন ছাড়িয়ে যায়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে অর্থ পাচার ও হুন্ডির চাহিদা কমেছে। ফলে প্রবাসী আয় ২৮ দশমিক ৩৪ শতাংশ এবং রপ্তানি আয় ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। এতে ডলারের বাজারে অস্থিরতা কমে গেছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে