হোম > বাণিজ্য

ডিজিটাল ব্যাংক পেতে আবেদনের সময় বাড়ালো

অর্থনৈতিক রিপোর্টার

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ২ নভেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন। এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর চারটি দৈনিক পত্রিকা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ব্যাংকের সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন আহ্বান করা হয়।

বিজ্ঞাপনে আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ ছিল। ডিজিটাল ব্যাংক স্থাপনার লক্ষ্যে আবেদনকারীদের পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন দলিলাদি সংগ্রহের বিষয় বিবেচনায় ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন গ্রহণের সময়সীমা আগামী ২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম

তিন কারণে অস্থির ফলের বাজার

চাকরি কেড়ে নিচ্ছে এআই, বহুমুখী সঙ্কটের ঝুঁকি

সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়নে ই-জিপি ২.০ বাস্তবায়নের তাগিদ

শিল্প বিকাশে সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে ইনভেস্ট বাংলাদেশ: আশিক চৌধুরী

বস্ত্রশিল্পে ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ সুরক্ষায় নীতিসহায়তা চায় বিটিএমএ

মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকি

বন্ধের পথে জনতা ব্যাংকের আরব আমিরাত কার্যক্রম

অর্থনীতি আটকে আছে তিন ফাঁদে