হোম > বাণিজ্য

দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছ। বুধবার দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার, যা ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী–রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৪ জুন বাজেট সহায়তা হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ১০০ কোটি ডলার ঋণ পায় বাংলাদেশ। এতে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন ডলার হয়েছিল। ওই সময় বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ৩১ দশমিক শুন্য ৭ বিলিয়ন ডলার। এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি প্রথমবারের মতো বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছিল। ২০২৩ সালের জুন থেকে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। তবে অর্থপাচার বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে সেখান থেকে দ্রুত কমতে থাকে। একই সাথে ৮৪ টাকার ডলারের দর বেড়ে ১২০ টাকা ছাড়িয়ে যায়। আওয়ামী লীগ সরকার পতনের সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ কমে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নামে।

চাকরি কেড়ে নিচ্ছে এআই, বহুমুখী সঙ্কটের ঝুঁকি

সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়নে ই-জিপি ২.০ বাস্তবায়নের তাগিদ

শিল্প বিকাশে সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে ইনভেস্ট বাংলাদেশ: আশিক চৌধুরী

বস্ত্রশিল্পে ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ সুরক্ষায় নীতিসহায়তা চায় বিটিএমএ

মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকি

বন্ধের পথে জনতা ব্যাংকের আরব আমিরাত কার্যক্রম

অর্থনীতি আটকে আছে তিন ফাঁদে

বাজেয়াপ্ত সম্পদ থেকেও আদায় করা যাবে শুল্ক-কর

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে ১৮ হাজার ৪৪৪ আবেদন

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার